1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
বিদায় ও বরণে সম্মানিত হলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারগণ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

বিদায় ও বরণে সম্মানিত হলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারগণ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২৬ বার পঠিত
বিদায় ও বরণে সম্মানিত হলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারগণ

বিদায় ও বরণে সম্মানিত হলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারগণ

মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপারগণের বদলিজনিত বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মে ২০২৬ খ্রি.) পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম।

অনুষ্ঠানে বদলিজনিত বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ ফিরোজ কবির। এসময় তাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম।

অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিদায়ী কর্মকর্তাদের প্রতি সম্মান জানিয়ে বক্তারা তাদের সততা, পেশাদারিত্ব ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের কর্মময় সময়কে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

পরবর্তীতে একই অনুষ্ঠানে নবযোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে জনাব আবুল বাশার এবং জনাব মোঃ ইমরান আহম্মেদ পিপিএম-কে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার। নবযোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবুল বাশার ৩১তম বিসিএস এবং জনাব মোঃ ইমরান আহম্মেদ পিপিএম ৩৪তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

অনুষ্ঠানটি ছিল বিদায়ী ও নবাগত কর্মকর্তাদের প্রতি সম্মান ও শুভকামনা বিনিময়ের এক আন্তরিক আয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর