
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক আমারদেশের নির্বাহী সম্পাদকের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় আমারদেশ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মুন্সিগঞ্জের বার্তার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের নেতৃত্বে উপস্থিত ছিলেন দৈনিক আমারদেশের মোস্তাফিজ বুলবুল, মাহমুদা ডলি, মুন্সিগঞ্জের বার্তার মো. সিজান খান প্রমুখ।