
নিজস্ব প্রতিবেদক :
গতকাল মুন্সিগঞ্জ জেলা সুপার মার্কেটে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে সকালে সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ সাংস্কৃতিক সংসদের সভাপতি মাওলানা এ.কে.এম. ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাও. এ. কে. এম. ফখরুদ্দীন রাজী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার সেক্রেটারি মো. ওয়াসিম মিয়া প্রমুখ।