
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মু.মাসুদ রানার সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা শহরের খালইস্ট এলাকাস্থ মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিবের অফিসে সম্প্রতি তার মুন্সিগঞ্জের বাসভবনে এই মতবিনিময় সভায় তিনি দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সার্বিক উন্নয়ন ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন৷
এসময় মুন্সিগঞ্জের বার্তার পক্ষ থেকে নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি দৈনিক মুন্সিগঞ্জের বার্তার অগ্রযাত্রা বেগবান করতে নানা পরামর্শ প্রদান করেন। এছাড়াও সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।