
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক মুন্সিগঞ্জের বার্তায় সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান নয়ন।
তিনি বর্তমানে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের মুখপাত্র ঝিকুটপত্রের সহকারী সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য।
তিনি একাধারে লেখক, গবেষক, সাংবাদিক, প্রশিক্ষক ও দক্ষ সংগঠক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক বিক্রমপুরের শিক্ষার্থীদের সংগঠন ‘বিক্রমপুর পরিবার’ এর সাবেক সভাপতি।
মুন্সিগঞ্জের বার্তায় তার দায়িত্ব নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও প্রকাশক আশরাফ ইকবাল। নব যোগদানকৃত সহকারী সম্পাদককে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পত্রিকার সম্পাদক, সম্পাদক মণ্ডলী, সাংবাদিকসহ সকল স্টাফ ও কলাকুশলীবৃন্দ। পত্রিকাটিতে আপাতত স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ধামালিয়া গ্রামে তার জন্ম। তার পিতা জনাব আবু তাহের বেপারী, মাতা নিলুফা বেগম। ধামালিয়া প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীতে ঢাকার মিরপুরে রশিদ আদর্শ উচ্চবিদ্যালয় ও সরকারি বঙ্গবন্ধু কলেজে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাধারণ শিক্ষার পাশাপাশি দীর্ঘদিন তিনি ধর্মীয় শিক্ষা অর্জনে সময় ব্যয় করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যায়ে বিক্রমপুরের ছাত্র সংগঠন ‘বিক্রমপুর পরিবারে’র সাবেক সভাপতি (২০২২-২৩), ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সাবেক সহ-সভাপতি (২০১৯-২০), ঢাকা বিশ্ববিদ্যলয় ডিবেটিং ক্লাবের হল শাখার সহ-সভাপতি (২০২২-২৩)।
বর্তমানের তিনি গণমাধ্যম উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান MRDI’তে ঢাকায় কর্মরত আছেন। একই সাথে প্রকাশনা প্রতিষ্ঠান ‘মধুপোক’ এর সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টর হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। গণমাধ্যম বিশ্লেষণের ওপর যৌথভাবে তার একাধিক গবেষণা গ্রন্থ রয়েছে।