
নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার (২০ জুন ২০২৫) বিকেলে সরকারি হরগঙ্গা কলেজে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হরগঙ্গা কলেজ শাখার উদ্যোগে দোয়া অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠান শুরু হয় ব্যাখ্যামূলক কুরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ মুজাহিদ। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি আল-আমিন ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের সাবেক সভাপতি এডভোকেট খোরশেদ আলম। তিনি শিক্ষার্থীদের মনোযোগী হয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং জীবনের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সবশেষে সাবেক কলেজ সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদের পরিচালনায় এক দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই আয়োজন পরীক্ষার্থীদের মনে এক অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।