
নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার সকাল ১১ টায় লতব্দী হাইস্কুল মাঠে লতব্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক সফল রাষ্ট্রনায়ক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন ও রাষ্ট্রকাঠামো মেরামতে আগামীদিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এর ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠান লতব্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী নুর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওসমান হারুন ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য শেখ মো. আব্দুল্লাহ্।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এম হায়দার আলী।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপি সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা কমিটির সদস্য আতাউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান মাহামুদ, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ,সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফরহাদ, বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছউদ্দিন, চিত্রকোট ইউনিয়ন সভাপতি খোরশেদ আলম,কেয়াইন ইউনিয়ন সভাপতি নাসিম খান,বয়রাগাদী ইউনিয়ন সভাপতি হাবিব সরকার, বিভিন্ন ইডনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকদের মধ্যে জসিমউদ্দিন,আবুল হোসেন,আবুল হোসেন,এডভোকেট জামাল হোসেন বিপ্লব,উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন পিন্টু,সাঈদ হোসেন,সেলিম মোল্লা,সোহরাব হোসেন রতন,প্রফেজল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন,সদস্য সচিব শাহাদাৎ শিকদার,সিনিঃ যুগ্ম- আহবায়ক দেলোয়ার হোসেন,জেলা যুবদলের যুুগ্ম-আহবায়ক মনোয়ার মোর্শেদ মাসুম,প্রীন্স নাদিম,এবি মঞ্জু,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজিজুল ইসলাম,সদস্য সচিব শেখ রাসেল,উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ আলমগীর, যুবদল নেতা শাহিন শান্ত,হাবিব গাজী,আমান মোল্লা,লতব্দী ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ,যবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল,কৃষকদল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. আব্দুল্লাহ্ অন্তর্বর্তী সরকারের নিকট দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন।বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।