1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথ  দেবের  রথযাত্রা উৎসব অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথ  দেবের  রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

আকাশ মন্ডল:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নয়দিনব্যাপী এই উৎসব শুরু হয় শুক্রবার (২৭ জুন), চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত।

উৎসবের প্রথম দিনে ভোরে মঙ্গল আরতি ও ভাগবত পাঠের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। বিকেলে দানিয়াপাড়ার শ্রীশ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রথযাত্রা শুরু হয়। রথটি সন্তোষপাড়ার শ্রীশ্রী গৌরনিতাই মন্দিরে গিয়ে পৌঁছায়।

অনুষ্ঠানের  উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।

শ্রীশ্রী জগন্নাথ দেবের  রথযাত্রা উৎসব উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায়  সিরাজদিখান পূজা উদযাপন পরিষদের সভাপতি  তপন কুমার দাসের সভাপতিত্বের এ সময় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান  উপজেলা বিএনপি’র সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক এম হায়দার আলী৷ সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের  সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ অনুষ্ঠানের সঞ্চালনা করেন

সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ জানান  নয়দিনব্যাপী এই রথযাত্রা উপলক্ষে প্রতিদিন ভাগবত পাঠ, আরতি, ধর্মীয় আলোচনা সভা এবং প্রসাদ বিতরণ করা হবে।

রথযাত্রার শেষ দিনে, আগামী ৫ জুলাই শনিবার, অনুষ্ঠিত হবে ‘উল্টো রথযাত্রা’। ওই দিন রথটি গৌরনিতাই মন্দির থেকে দানিয়াপাড়ার মন্দিরে ফিরে আসবে।

এই ধর্মীয় আয়োজনে সহযোগিতা করছে শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ, শ্রীশ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দির এবং শ্রীশ্রী গৌরনিতাই মন্দির কমিটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর