
নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রুপকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)’র ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেয়াইন ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিল কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খান, বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছ উদ্দীন, কেয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়ের শেখ, সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদ-মর্যাদা) অহিদুল ইসলাম (অহিদ), সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবু সাইদ, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম ভূইয়া, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি, মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম, অহিদুল ইসলাম মঞ্জু, যুবনেতা আসলামসহ স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
দোয়া মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন কেয়াইন ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. রিয়াজুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ মো.বাবুল। সার্বিক তত্বাবধানে ছিলেন কেয়াইন ইউনিয়ন বিএনপির সসহ-সভাপতি শেখ জাহাঙ্গীর৷
প্রধান অতিথির বক্তব্যে এম হায়দার আলী বলেন, “জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার কারণেই বর্তমানে বিভিন্ন দল, বিভিন্ন মতের মানুষ এদেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছে। তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই এইদেশের মানুষ পূনরায় স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারবে। আমরা সেই আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের অপেক্ষা আছি। তিনি আগামী মাসেই ঐতিহাসিক দেশে প্রত্যাবর্তন করবেন। ইনশাআল্লাহ, জনগনের ভোটে নির্বাচিত হয়েই আমরা আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবো।”
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য মুনাজাত করা হয়।