
নিজস্ব প্রতিবেদক :
জুলাই – আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলায় দোয়া অনুষ্ঠিত হয় ।
সিরাজদিখান উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির হোসাইন এর সভাপতিত্বে ও উপজেলা নায়েবে আমীর মাওলানা নূর মোহাম্মদ সিরাজীর পরিচালনায় দোয়া ও মুনাজাত করেন উপজেলা কর্ম পরিষদ সদস্য মাও. শেখ আব্দুল জলিল।
মঙ্গলবার সকালে আলহেরা মাদরাসায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মো. ওয়াসিম মিয়া, উপজেলা কর্ম পরিষদ সদস্য মীর মশাররফ হোসেন, মাও. মহিউদ্দিন মুরাদী, মাও. শহীদুল ইসলাম, রশুনিয়া ইউনিয়নের আমীর মো. আব্দুল আলী প্রমুখ।