
ওলামায়ে কেরামদের উদ্যোগে গঠিত হলো ‘আল-ইনসাফ সোসাইটি’, গড়ে উঠবে ইসলামিক আবাসিক এলাকা
স্থানীয় ৫০ জন ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের সমন্বয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ সভা। মুফতি এনায়াতুল্লাহ শোয়াইবের সভাপতিত্বে এবং মাওলানা দিদার হুসাইন ও মাওলানা যুবাইর আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় গঠন করা হয় “আল-ইনসাফ সোসাইটি” নামে একটি নতুন ব্যবসায়িক প্ল্যাটফর্ম।
সভায় জানানো হয়, সোসাইটির মূল উদ্দেশ্য হলো বড় পরিসরে জমি ক্রয় করে তা ভরাটের মাধ্যমে বসবাসযোগ্য করে তোলা এবং পরবর্তীতে ছোট ছোট প্লটে ভাগ করে সদস্যদের মাঝে বণ্টন করা। এই জমিতে গড়ে তোলা হবে একটি সুশৃঙ্খল ও মানসম্পন্ন ইসলামিক আবাসিক এলাকা, যেখানে দ্বীনি পরিবেশ বজায় রেখে বসবাসের সুযোগ পাবেন সদস্যরা।
উদ্যোক্তারা জানিয়েছেন, বর্তমানে সোসাইটির সদস্য সংগ্রহের কোটা ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে। ফলে আপাতত নতুন কোনো সদস্য অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
স্থানীয় আলেম সমাজের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে, যারা মনে করছেন এর মাধ্যমে ইসলামি মূল্যবোধ সমুন্নত রেখে একটি সুশৃঙ্খল আবাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।