1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
ব্রিজের স্বপ্ন দেখছি বইলাই এখন পুলটাও উধাও - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

ব্রিজের স্বপ্ন দেখছি বইলাই এখন পুলটাও উধাও

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৯১ বার পঠিত

অনিক শেখ:
গত ২ বছর আগেও টঙ্গীবাড়ীতে নড়বড়ে কাঠের পুলে ঝুঁকি নিয়ে পারাপার হতো এলাকাবাসী। উপজেলার আড়িয়ল খালের ওপর নির্মিত কাঠের পুলটি সংস্কারের অভাবে সম্পুর্ণ বিলিন হয়ে গেছে।
একসময় পুলটি দিয়ে গ্রামের মানুষ যাতায়াত করতে পারলেও ধিরে ধিরে নষ্ট হতে শুরু করে পুলটি। সর্বশেষ আটটি নড়বড়ে কাঠের খুঁটির উপর দাঁড়িয়ে থাকা পুলটি আজ সম্পূর্ণভাবে বিলিন। একটি কাঠের টুকরাও খুঁজে পাওয়া যাবেনা। পারাপারের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে এখন সেই ৫ বছর আগের মতই কোনও রকমে আপরকাঠি, পূর্ব বালিগাঁও এবং পশ্চিম আড়িয়লের গ্রামের মানুষ সুকনো মৌসুমে হেটে এবং বর্ষায় নৌকায় করে ওই খাল দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট এলজিএসপি-৩, ২০১৯-২০২০ অর্থবছরে তৎকালীন আড়িয়ল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্রকল্পের সভাপতি মতিউর রহমান সেন্টু এবং তৎকালীন ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম শেখের চেষ্টায় ৫৫ হাজার টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্য, ৬ ফুট প্রস্থের এই পুল নির্মাণ করা হয়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে পশ্চিম আড়িয়লের সাগর চানের বাড়িসংলগ্ন খালের ওপর পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তাঁদের দাবি তো পূরণ হয়নিই বরং কাঠের পুলটিও এখন নেই।
সরজমিনে গিয়ে দেখা যায়, কাঠের পুলে নির্মাণের নেমপ্লেট টি ছাড়া সেখানে আর কিছুই অবশিষ্ঠ নেই। সাধারণ মানুষ এখন ঝুকি নিয়ে খাল দিয়েই কোন রকমে চলাচল করছে।
স্থানীয় বাসিন্দা সরোজ বন্দোপাধ্যায় জানান, কাঠের পুলটির দুই পাশে ফাঁকা থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তো মানুষ। এলাকাবাসী বেশ কয়েকবার বাঁশ দিয়ে পুলটির ভাঙা অংশ মেরামত করেছিলো। তবে এখন তাতো নাই ই বরং ব্রিজের স্বপ্ন দেখছি বইলাই এখন পুলটাও উধাও।

আড়িয়ল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামাল হোসেন জানান, কাঠের পুলের পরিবর্তে সেখানে পাকা কালভার্ট নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর