1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সহকারী সাহিত্য সম্পাদক হলেন রমজান মাহমুদ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা গণমাধ্যমের নীতি অনুসরন করে মুন্সিগঞ্জের বার্তা একদিন সামনের দিকে এগিয়ে যাবে— মোহাম্মদ শহিদুল ইসলাম লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকা থেকে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেফতার ২ লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ সিরাজদিখানে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বদলিজনিত বিদায়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বদলিজনিত বিদায়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বেরিয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন বর্ষবার্তা নানা অভিযোগের মধ্যেও ২১ কোটি টাকার এআই প্রকল্প পেল ই-লার্নিং অ্যান্ড আর্নিং

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সহকারী সাহিত্য সম্পাদক হলেন রমজান মাহমুদ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সহকারী সাহিত্য সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন শিক্ষক, সাংবাদিক, লেখক ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রমজান মাহমুদ।
ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি দুর্বলতা রমজান মাহমুদের। তার প্রথম প্রকাশিত ছড়া ১৯৯৯ সালে প্রকাশিত হয় ইরানী দূতাবাস থেকে প্রকাশিত কিশোর নিউজ লেটার মাসিক পত্রিকায়। এরপর ছোট গল্পকার হিসেবে গল্প লিখেছেন স্থানীয় ও দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিকে। ২০১৪ সাল থেকে ইতিহাস ও প্রত্নতত্ত্বের উপর লিখেছেন গবেষণামূলক লেখা। রমজান মাহমুদের লেখায় পাঠক নতুন কিছু খুঁজে পান, থাকে নতুন গবেষণা! যা বিক্রমপুরের ইতিহাসকে সমৃদ্ধ করছে প্রতিনিয়ত।

সাংবাদিকতা শুরু করেন ২০১০ সাল থেকে। প্রথমে অনলাইন নিউজ পোর্টালে কাজ শুরু করলেও পরবর্তীতে জাতীয় দৈনিক ভোরের ডাক, কিছুদিন মানবকন্ঠ ও নয়াদিগন্তের সাথে জেলা ও উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। বিক্রমপুর চাঁদের হাটের মুখপাত্র আজকের বিক্রমপুর পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন।

২০২৫ বই মেলায় ঐতিহ্যবাহী প্রকাশনাসংস্থা ‘ঘাসফুল নদী’ হতে প্রকাশিত হয় ইতিহাস-ঐতিহ্য বিষয়কগ্রন্থ “মুন্সিগঞ্জ-বিক্রমপুর প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদ”। বইটি পাঠক মহলে ব্যাপক আলোচিত হয়।

আরো একটি পারিবারিক গ্রন্থ “বয়রাগাদির মৃধা পরিবার ও তাদের আত্মীয় পরিজন” আসছে জুন ২০২৫ প্রকাশিত হবে । বইটির প্রকাশক হিসেবে রয়েছেন ফ্রান্স প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মৃধা ইয়াসিন। বইটি ঢাকা থেকে প্রকাশিত হবে।

তিনি সিরাজদিখান উচ্চ বিদ্যালয় থেকে ২০০৬ সালে এসএসসি , সরকারি হরগঙ্গা কলেজ থেকে ২০০৮ সালে এইচএসসি , জাবি থেকে ২০১০ সালে অনার্স, ২০১১ সালে মাস্টার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে মাস্টার্স করেন।

তার যোগদানে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর