
নিজস্ব প্রতিবেদক :
দৈনিক মুন্সিগঞ্জের বার্তায় সিরাজদিখান প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মো. সিজান খান।
তিনি ২০২২ সালে লতব্দী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২৪ সালে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
তিনি এটিভি নিউজ ২৪ ও মাসিক বিক্রমপুরের প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
এছাড়া ঝিকুট ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করছেন।
মো. সিজান খানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও প্রকাশক আশরাফ ইকবাল। নবনিযুক্ত প্রতিবেদককে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পত্রিকার সম্পাদক, সাংবাদিকসহ সকল স্টাফ ও কলাকুশলীবৃন্দ।