
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক মুন্সিগঞ্জের বার্তায় সাহিত্য সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন কবি, লেখক ও মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদের সহ-সভাপতি তাহের মাহমুদ।
ছোটবেলা থেকেই আঁকাঝোকা আর লেখালেখির প্রতি দুর্বলতা তাহের মাহমুদের। আলোকচিত্রী হিসেবেও চেনেন কেউ কেউ। ২০০৯-এ আলোকচিত্রের উপর বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও শিল্পী রাশেদ স্মৃতি পুরস্কার বেশ অনুপ্রেরণা জুগিয়েছিল। কবিতাচর্চা জোরালো হয় ১৯৯৮ থেকে। প্রচারবিমুখ বরাবরই। বই প্রকাশের ভাবনা ছিলো না কখনো। পরবর্তীতে শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণায় তার লেখা বই প্রকাশিত হয়।
২০২৩ বই মেলায় প্রকাশিত হয় প্রথম কবিতাগ্রন্থ “বেলা অবেলার রোদ্দুর” ও ২০২৫ বই মেলায় ‘চারু সাহিত্যাঙ্গন’ প্রকাশনী থেকে প্রকাশিত হয় বাণীগ্রন্থ “সবকথা কথারকথা নয়”।
আরো একটি কবিতাগ্রন্থ “নন্দিত কৃতদাস” প্রকাশের অপেক্ষায় রয়েছে। এ বছরের মাঝামাঝি সময়ে ‘চারু সাহিত্যাঙ্গন’ থেকে প্রকাশিত হবে। এছাড়া অনুকাব্য ও অনুকল্প নিয়ে গ্রন্থ প্রকাশের প্রস্তুতি রয়েছে।
মুন্সিগঞ্জের এই কবি একাধিক বই লিখে বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন। পেয়েছেন মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা, মুন্সীগঞ্জ জেলা সাহিত্য মেলা সম্মাননা, “দৈনিক মুন্সীগঞ্জের খবর” সম্মাননা, সবশেষ পেয়েছেন চাঁদপুর জেলা প্রশাসন কর্তক সম্মাননা।
মুন্সিগঞ্জের বার্তায় সাহিত্য পাতা তার হাত ধরে এগিয়ে যাবে বহুদূর এনটাই প্রত্যাশা মুন্সিগঞ্জের বার্তা পরিবারের।
তার যোগদানে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।