
সিরাজদিখানে ১৩ পিস ইয়াবাসহ গ্রেফতার এক
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাঈম শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম এর নির্দেশক্রমে এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নানের সার্বিক দিকনির্দেশনায় সোমবার (১০ মার্চ ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখান থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সিরাজদিখান থানাধীন মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া রায়হানিয়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সামনে কাঁচা রাস্তার উপর থেকে মো. নাঈম শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নাঈম শেখ মধ্যপাড়া ইউনিয়নের দক্ষিণ মালপদিয়া তালুকদার বাড়ি এলাকার বাসিন্দা। তার পিতা বাবুল শেখ ও মাতা খালেদা বেগম।
এ ঘটনায় সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।