
সিরাজদিখানে ২৪ পিস ইয়াবাসহ আটক ৩
স্টাফ রিপোর্টার
সিরাজদিখান থানার পৃথক অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে থানার চরপানিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় সিরাজদিখান থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে চরপানিয়া গ্রামের দিলবরের বসতঘর থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. বাবু (৪৩), মো. হাসান (৩২) ও মো. কালাই চান (২০) ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।