1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার পঠিত
মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবা ও নগদ ৪২ হাজার ১৮০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর দিকনির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে একটি দল মুন্সীগঞ্জ থানাধীন পূর্ব মাকহাটি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় পূর্ব মাকহাটি এলাকার অলি মোল্লার আলু ক্ষেত সংলগ্ন পাকা রাস্তা থেকে মো. শাহীন হালদার (৪০) ও মো. জসিম উদ্দিন বেপারী (৫৫) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শাহীন হালদার পূর্ব মাকহাটি এলাকার আজিজুল হালদারের ছেলে এবং জসিম উদ্দিন বেপারী (ভাসমান) মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি পূর্ব মাকহাটির সাদেক মোল্লার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে এ অভিযান আরও কঠোরতর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর