
সিরাজদিখানে ৪০ পিস ইয়াবাসহ আটক ২
সিরাজদিখান থানার অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নানের সার্বিক তত্ত্বাবধানে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে বয়রাগাদী ইউনিয়নের বড় পাউলদিয়া এলাকার বাইতুল ফাতাহ জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৪০ পিস ইয়াবাসহ মোঃ সেলিম হাওলাদার ওরফে ড্যানি (৩২), পিতা: মৃত হালিম হাওলাদার এবং শান্ত শেখ (২১), পিতা: সবুজ শেখ—উভয় সাং টেঙ্গুরিয়াপাড়া, থানা: সিরাজদিখান, জেলা: মুন্সীগঞ্জ—কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।