
সিরাজদিখানে ৬ পিস ইয়াবাসহ গ্রেফতার এক
বাংলাদেশ পুলিশ এর সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শফিকুল ইসলাম বাবু (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০:৩০ টায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার হাজীগাঁ এলাকায় একটি মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত বাবুর বাড়ি গাইবান্ধা জেলায় হলেও তিনি হাজীগাঁ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।