1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
নির্বাচন সামনে রেখে অভিযান: ৩২টি দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

নির্বাচন সামনে রেখে অভিযান: ৩২টি দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ বার পঠিত
arrest with weapon

আমিরুল ইসলাম মামুন
যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সম্রাট হালদারকে গ্রেপ্তার করা হয়েছে।

টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ও কামারখাড়া এলাকায় রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার সম্রাট হালদার টংগিবাড়ী উপজেলার কামারখাড়া এলাকার বাসিন্দা এবং মূলচর গ্রামের মুসা হালদারের ছেলে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানকালে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৫টি মোবাইল ফোন এবং ৩২টি বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রামদা, চাপাতি, ছুরি, দা, ক্ষুর, হকি স্টিক, বেসবল স্টিক, লোহার স্প্রিং, চেইন স্টিক, মোটরসাইকেলের চেইন ও ডিস্কসহ নানা ধরনের আঘাত হানার সরঞ্জাম রয়েছে। এছাড়া কিছু অজ্ঞাত মাদকদ্রব্যও পাওয়া গেছে, যা শনাক্তে কাজ করছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, সম্রাট হালদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিঘিরপাড় এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তার কোনো ভূমিকা ছিল কিনা, সে বিষয়টিও তদন্তাধীন রয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত সম্রাট হালদার ও উদ্ধার করা আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং আজ সোমবার  তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে টংগিবাড়ী থানা পুলিশ।

মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অপরাধ দমনে সেনাবাহিনীর জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর