
মো. শফিকুল ইসলাম
মুন্সিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০ টায় সদর উপজেলার মহাকালী ইউনিয়নের মধ্য মহাকালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের কঠোর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) দীপঙ্কর কুন্ডু সঙ্গীয় ফোর্সসহ মধ্য মহাকালী এলাকার হোসেনের গ্যারেজের সামনে বিশেষ অভিযান চালান। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শওকত হোসেন তুহিন (২৭), পিতা: তোবারক মাদবর, সাং: মধ্য মহাকালী, সদর, মুন্সিগঞ্জ এবং সাইফুল ইসলাম (২৮), পিতা: শরীফ সিকদার, সাং: সুজানগর, রামপাল, সদর, মুন্সিগঞ্জ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক ও অপরাধ দমনে মুন্সিগঞ্জ জেলা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। অপরাধ সংক্রান্ত যে কোনো তথ্য জেলা পুলিশকে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।