
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ।
বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন লতব্দী ইউনিয়নের খান সুপার মার্কেট এলাকার একটি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। অভিযানে এসআই নাহিদ মাসুম সঙ্গীয় এএসআই শরিফুল ইসলাম ও অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।
এ সময় ০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হৃদয় হাজরত আলীর ছেলে। তার বাড়ি সিরাজদিখান থানার চন্দ্রবর্দী এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।