
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর দিকনির্দেশনায় শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) পলাশ কান্তি রায়ের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সিরাজদিখান থানাধীন কাজী নজরুল ইসলাম এর বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মোঃ সাগর মিয়া ওরফে সাব্বির (৩০), পিতা—নুর মোহাম্মদ মিয়া ওরফে ময়না, সাং—মালখানগর চৌরাস্তা, থানা—সিরাজদিখান, জেলা—মুন্সীগঞ্জকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।