
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। প্যারেড কমান্ডার ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ এবং সহকারী প্যারেড কমান্ডার ছিলেন আর.আই, মুন্সীগঞ্জ জেলা।
এ সময় পুলিশ সুপার পুলিশ লাইন্সে ব্যারাক, ডাইনিং রুম, যানবাহন শাখা, অস্ত্রাগার ও পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, সাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহার করাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপাররের সভাপতিত্বে মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় ফেব্রুয়ারী ও মার্চ- ২০২৫ মাসে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করেন পুলিশ সুপার।
পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অফিসারদের সমন্বয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।