1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২৯ বার পঠিত
মুন্সিগঞ্জে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন পিপিএম, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় জেলার বালুমহাল ব্যবস্থাপনা, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া পদ্মা নদীর তীর সংরক্ষণ, নদীর নাব্যতা বজায় রাখা এবং জনস্বার্থে প্রয়োজনীয় স্থানে ড্রেজিং কার্যক্রম শুরু করার বিষয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে জেলার নদ-নদী, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর