1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
বালুচর পশুর হাটকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অন্তত ১২ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

বালুচর পশুর হাটকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অন্তত ১২

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২১৬ বার পঠিত
বালুচর পশুর হাটকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অন্তত ১২

বালুচর পশুর হাটকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অন্তত ১২

স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ঐতিহ্যবাহী বালুচর বাজারের পশুর হাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে| এতে উভয় পক্ষের অন্তত এক ডজন ব্যক্তি আহত হয়েছেন|

শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে বালুচর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে| গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে|

আহতদের মধ্যে বাউল গ্রুপের ছামাদ বাউলের ছেলে শহীদ বাউল (৩৫), আকবর নগরের আরিফ হোসেন (৩৫), রহমানের ছেলে ওছমান গনি (২৫) এবং ইসলামের ছেলে ফারুক মুন্সি (৩০) রয়েছেন| অন্যদিকে সরকার গ্রুপের সুরুজ জামাল সরকারের ছেলে শাকিল সরকার (২৭), সিপন সরকার (৩২), সামিম সরকার (৩০), ফুলচাঁন সরকারের ছেলে হৃদয় সরকার (২৮), আমির হোসেন সরকারের ছেলে শরিফ সরকার (২৮), আসফাক সরকার (৩৮), আসলাম সরকার (৪০) এবং সিরাজুল সরকারের ছেলে রাজু সরকার (৩০) আহত হন| স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে কয়েকজন টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন| এছাড়া আরও কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন|

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে|

স্থানীয়রা জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৩ মে ও ২৬ মে বালুচর বাজারে গরু-ছাগলের হাট বসার কথা রয়েছে| এ হাটের ইজারা নিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান|

হাটকে সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে ইজারাদারের পক্ষ থেকে মো. মোক্তার হোসেন ও মো. শহীদ বাউলকে দায়িত্ব দেওয়া হয়| এ উপলক্ষে শুক্রবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দাদের নিয়ে হাট পরিচালনা কমিটির একটি সভার আয়োজন করা হয়|

স্থানীয় সূত্রে জানা যায়, সভা চলাকালে কথাকাটাকাটির একপর্যায়ে মোল্লাকান্দি গ্রামের সরকার বাড়ি ও মুন্সিবাড়ি গ্রুপের লোকজন শহীদ বাউলের ওপর হামলা চালায়| প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় তাকে টেঁটা দিয়ে গুরুতর আহত করা হয়| পরে তার সমর্থকরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে|

খোকন সরকার দৈনিক মুন্সিগঞ্জের বার্তাকে বলেন, এলাকার আধিপত্য চলমান| হঠাৎ করে আমাদের এলাকায় এ ঘটনা ঘটে| আমরা চাই মিলেমিশে থাকতে|
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলান হোসেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তাকে বলেন, “মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে| কয়েকজন আহত হয়েছেন| বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে| প্রশাসনের সঙ্গে সমš^য় করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে|”

হাটের ইজারাদার মোহাম্মদ জাহিদুর রহমান দৈনিক মুন্সিগঞ্জের বার্তাকে জানান “বাজারের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে| এর উদ্দেশ্য খামারি ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, যাতে হাটে বেচাকেনা ব্যাহত হয়| আমরা শান্তিপূর্ণ পরিবেশে হাট পরিচালনা করতে চাই|”

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে| পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| বর্তমানে পরিস্থিতি ¯^াভাবিক রয়েছে| জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে|”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর