
নিজস্ব প্রতিবেদক:
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও হিরন কিরন থিয়েটারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ঢালীর সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সম্পন্ন। ১৯ মে সোমবার মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মুন্সিগঞ্জের বার্তার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদের সাথে উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার রাজু আহাম্মেদ।