1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ: নিরাপত্তাহীনতায় ভুগছেন ভোটাররা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ: নিরাপত্তাহীনতায় ভুগছেন ভোটাররা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৯ বার পঠিত
মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ: নিরাপত্তার অভাবে ভোগছেন ভোটাররা
এ.জেড.এ মুকুল
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আবারো
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে বিএনপি প্রার্থী ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।  এর পূর্বে গত ১০ নভেম্বর, ২০২৫ইং মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে আরিফ মির (৩৫) নামের এক যুবক নিহত হয়েছিলেন।মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া উপজেলা) আসন সংঘর্ষ শুধু গতকাল্যের চিত্র নয়, এটি প্রতিনিয়ত চিত্র। এমনকি বিগত সরকারের শেষ নির্বাচনে সংঘর্ষে কয়েকজন নিহত হয়েছিল। এ আসনের ভোটাররা বর্তমানে নিরাপত্তার অভাব বোধ করছেন। এমনকি অনেক ভোটার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের কারনে ভোটকেন্দ্রে যেতে আগ্রহী হচ্ছেন না। যার ফলে এই আসনে ভোটার উপস্থিতি নিয়ে আশংকা রয়েছে। মুন্সিগঞ্জ-৩ আসনের বিভিন্ন এলাকায়  দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার, পূর্ব বিরোধ এবং নির্বাচন কেন্দ্রিক বিভাজন নিয়ে এই হামলা ও সংঘর্ষের ঘটনা প্রায় ঘটছে। যার মধ্যে সকলের মধ্যে আতংক বিরাজ করছে। যার ফলে ভোটাররা প্রকাশে কোন গ্রুপের প্রচারে যেতে ভয় পাচ্ছেন।
ব্যাহত হচ্ছে মুন্সিগঞ্জের-৩ সংসদীয় আসনের নির্বাচনী পরিবেশ যা সাধারন ভোটাররা মানতে পাচ্ছেন না।বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলায় নির্বাচনী পরিবেশ উন্নয়নের জন্য স্থানীয় নেতা-কর্মী ও প্রার্থীদের মধ্যে সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে না। তাই দিন যত যাচ্ছে তত খারাপ পরিস্থিতির দিকে ধাপিত হচ্ছে। এ থেকে উত্তরনের জন্য স্থানীয় প্রশাসনের উচিত বিএনপির প্রার্থী মোঃ কামরুজ্জামান রতন ও স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিনকে তলব করে নির্বাচনি পরিবেশ উন্নয়নের নির্দেশনা দেওয়া। তাদের মাধ্যমে কঠোর বার্তা যদি তাদের কর্মীদের কাছে গেলে পরিস্থিতি অনুকূলে আসবে বলে বিশ্বাস করি। পাশাপাশি এই আসনের প্রত্যন্ত ও চর অঞ্জলে অস্ত্র নিয়ে অনেকে ঘুরাফেরা করছেন বলে খবর চাউর রয়েছে তাই অনেক ভোটাররা তাদের সমর্থন প্রকাশ্যে ব্যক্ত করতে আগ্রহী হচ্ছেন না। মুন্সিগঞ্জের ৩টি আসনের মধ্যে এটি গুরুত্বপূর্ণ ও জটিল আসন। এ রকম সংঘর্ষ প্রতিদিন চলমান থাকলে আগামি ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহন স্থগিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।আশা করি, প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগন মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া উপজেলা) আসনের ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর