1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক 

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পঠিত
জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক 

জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার
গতকাল ২৫ ফেব্রুয়ারি বুধবার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, মুন্সীগঞ্জ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সার্বিক মানোন্নয়ন সংক্রান্ত এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ কামরুল জমাদ্দার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরুন কুমার বিশ্বাস, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাম্মদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমানসহ স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।
জেলা প্রশাসক হাসপাতালের সার্বিক কার্যক্রম গভীরভাবে পরিদর্শন করেন। তিনি হাসপাতাল কম্পাউন্ড, বর্জ্য ব্যবস্থাপনা ভবন, জরুরি বিভাগ, টিকিট বিক্রয় কেন্দ্র, মেডিসিন ডিস্পেন্সারি, মহিলা ওয়ার্ড, শিশু ওয়ার্ড, গাইনি ও প্রসূতি বিভাগ, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, হাসপাতাল রান্নাঘর ও প্যাথলজি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড, কেবিন এবং সংলগ্ন সুবিধাসমূহ ঘুরে দেখেন। এ সময় তিনি রোগী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে সেবার মান ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরবর্তীতে আয়োজিত পর্যালোচনা সভায় জেলা প্রশাসক হাসপাতালের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শূন্যপদ দ্রুত পূরণ, পরিচ্ছন্নতা কর্মীদের জনবল বৃদ্ধি এবং তিন শিফটে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি জরুরি বিভাগকে পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর, ফ্রন্ট ডেস্কের কার্যক্রম সম্পূর্ণরূপে সচল করা এবং রোগীসেবায় আরও আন্তরিক ও তৎপর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া গণপূর্ত বিভাগকে হাসপাতালের সৌন্দর্যবর্ধন ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। হাসপাতাল প্রাঙ্গণে অবৈধ দোকান ও অননুমোদিত পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও প্রদান করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, হাসপাতালে সেবা গ্রহণের ক্ষেত্রে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর