1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সবজিবাহী ভ্যানে বালুর ট্রাকের ধাক্কা, নিহত ৫ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সবজিবাহী ভ্যানে বালুর ট্রাকের ধাক্কা, নিহত ৫

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৪ বার পঠিত
সবজিবাহী ভ্যানে বালুর ট্রাকের ধাক্কা, নিহত ৫

মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:

নওগাঁর মহাদেবপুরে বালুভর্তি ডাম্প ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এবং পেশায় কৃষক।

শনিবার (৩১ জানুয়ারি) ভোর ৪টা ২০ মিনিটে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মহাদেবপুর হাটের দিন হওয়ায় ভোরে দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে হাটে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন কৃষক। পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে নজিপুরগামী একটি বালুভর্তি ডাম্প ট্রাক (রংপুর মেট্রো ট-১১০০০৪) ওই ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
 
স্থানীয়রা ভ্যানে থাকা অন্যদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান। সব মিলিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। এছাড়া সামন্ত (৩০) নামের এক ভ্যানচালক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
 
নিহতরা হলেন: উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন (৫০), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)।
মহাদেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম বলেন, ‘আজ মহাদেবপুর হাটবার। নিহতরা আদিবাসী সম্প্রদায়ের খেটে খাওয়া মানুষ। তারা নিজেদের জমিতে উৎপাদিত হলুদ ও সবজি নিয়ে পাইকারি বিক্রির জন্য হাটে যাচ্ছিলেন। ভোর ৪টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন এবং হাসপাতালে নেয়ার পথে ১ জন মৃত্যুবরণ করেন।’
 
তিনি আরও বলেন, ‘মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নিচ্ছে। দুর্ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত আছে।’
সূত্র: সময় টিভি

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর