1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে শ্রী শ্রী তারকব্রহ্ম মহাযজ্ঞ মহোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে শ্রী শ্রী তারকব্রহ্ম মহাযজ্ঞ মহোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পঠিত
মুন্সিগঞ্জে শ্রী শ্রী তারকব্রহ্ম মহাযজ্ঞ মহোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক

মুন্সিগঞ্জে শ্রী শ্রী তারকব্রহ্ম মহাযজ্ঞ মহোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জ সদর উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরে অনুষ্ঠিত ৪০ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহাযজ্ঞ মহোৎসব পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে মহাযজ্ঞের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এবং কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং পূজা-অর্চনা ও মহাযজ্ঞের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন। তিনি আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, দীর্ঘ ২২ বছরের ঐতিহ্য ধারণ করে অনুষ্ঠিত এ মহোৎসব অত্যন্ত প্রশংসনীয়। তিনি ভবিষ্যতে আরও সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে এ ধরনের ধর্মীয় আয়োজন পরিচালনার জন্য আয়োজক কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপস্থিত ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরে প্রতিবছর এ মহাযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে, যা জেলার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর