1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
টংগিবাড়ীতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

টংগিবাড়ীতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা 

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৬৯ বার পঠিত

আরিফ হোসেন হারিস:

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশ-ফেরত অভিবাসীদের সফল পুনরেকত্রীকরণের লক্ষ্যে এক  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘প্রত্যাশা-২’ প্রকল্পের উদ্যোগে  মঙ্গলবার সকাল ১১টায় আড়িয়ল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কর্মশালা আয়োজন করা হয়।

আড়িয়ল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল হোসেনের সভাপতিত্বে কর্মশালাটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা  মোহাম্মদ মোবারক হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন “বিদেশে ভালো কাজ ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে প্রায়ই সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। এই বিষয়ে সচেতনতা তৈরি অত্যন্ত জরুরি।”  নিরাপদ অভিবাসন নিশ্চিতে ব্র্যাকের এই সময়োপযোগী কার্যক্রমকে উপস্থিত অতিথিবৃন্দ ধন্যবাদ জানান।  প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মোবারক হাসান  তার ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়ল স্বর্ণময় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোবারক আলী।

ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার মোমিন মিয়াজীর সঞ্চালনায় কর্মশালার মূল উদ্দেশ্য ও প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কোঅর্ডিনেটর শাওন রায়। তিনি অভিবাসনের বর্তমান চিত্র, অভিবাসনের ক্ষেত্রে বিভিন্ন বাধা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় বিদেশ ফেরত একজন অভিবাসী তার প্রতারিত হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন, যা উপস্থিত সকলের মাঝে গভীর রেখাপাত করে। উন্মুক্ত আলোচনায় নিরাপদ অভিবাসনের ইতিবাচক দিক এবং বিদেশ-ফেরতদের সমাজে পুনরায় অন্তর্ভুক্তিকরণে করণীয় বিভিন্ন বিষয় উঠে আসে।

কর্মশালায় ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, বিদেশ-ফেরত ও প্রতারিত অভিবাসী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী এবং সংবাদকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, ব্র্যাক তার মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে বিদেশগামী নারী-পুরুষদের সঠিক তথ্য প্রদান, নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রশিক্ষণ ও বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর