
সিরাজদিখানে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
সিরাজদিখান উপজেলায় থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশক্রমে এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) রাত ১০টা ০৫ মিনিটে সিরাজদিখান থানাধীন লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকার নতুন কুঁড়ি বিদ্যানিকেতন স্কুলের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আলামিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলামিন নতুন ভাষানচর গ্রামের মোঃ নাছির মীর ও মেহেরুন নেছার ছেলে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মুন্সীগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।