1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের বার্তা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নাম্বার পিলারের কাছে গোসল করতে নেমে ঢাকার ২ পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত টঙ্গীবাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তথ্য দিচ্ছে না কৃষি কর্মকর্তা সিরাজদিখানে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১০৮টি চায়না দুয়ারি জাল জব্দ, পরে ধ্বংস দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম সিরাজদিখানে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শ্রীনগরে সড়কে ঝরল ৩ প্রাণ, ঘটনাস্থলে পুলিশ সুপার লৌহজংয়ে সংসদ সদস্যের নেতৃত্বে মা ইলিশ রক্ষার অভিযানে ৮ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্টেশনে শব্দদূষণ চরমে বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি ঘোষণা সিরাজদিখানে পুলিশের মাদকবিরোধী  অভিযানে ২০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের বার্তা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পঠিত
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের বার্তা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের বার্তা

অসংখ্য অভিজ্ঞতা, মানুষের ভালোবাসা, পাঠকের আস্থা, সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা, জনস্বার্থের প্রশ্নে অবিচলতা, নানা চ্যালেঞ্জ মোকাবিলা এবং সম্ভাবনার পথে এগিয়ে চলা—এই নিয়েই ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’র এক বছরের পথচলা। আজ আমাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। সময়ের হিসাবে এক বছর খুব বেশি নয়, কিন্তু মানুষের বিশ্বাস অর্জনের পথে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সময়ে যাঁরা আমাদের ওপর আস্থা রেখেছেন, পাশে দাঁড়িয়েছেন, সেই পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, সহকর্মী ও প্রতিনিধিসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল স্পষ্ট—সত্য প্রকাশ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখা। এই এক বছরে জনস্বার্থকে সামনে রেখে অসংখ্য প্রতিবেদন করেছি। আমাদের প্রতিবেদনের পর সড়ক ও সেতু সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে, অসহায় মানুষ সহায়তা পেয়েছেন, জেলা হাসপাতালে সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনমের ব্যবস্থা হয়েছে। দায়িত্বশীল সংবাদ এভাবেই মানুষের বাস্তবতা বদলে দিতে পারে। এটিই আমাদের পথচলার বড় প্রাপ্তি।

আমরা বিশ্বাস করি, সংবাদপত্রের প্রকৃত শক্তি তার প্রচারসংখ্যায় নয়, বরং মানুষের কাছে গ্রহণযোগ্যতায়। তাই প্রতিনিধি নিয়োগে শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত সততাকে গুরুত্ব দিয়েছি, অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। লিড নিউজ, অনুসন্ধানী প্রতিবেদন, ফিচার, বিনোদন, খেলাধুলার পাশাপাশি জাতীয় মানের সাহিত্য পাতা আমাদের নিয়মিত আয়োজন, যা পাঠকদের ব্যপকভাবে আকৃষ্ট করেছে।
এই এক বছরে জেলায় বেশ কিছু সৃজনশীল আয়োজন করেছি। প্রিন্ট ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সংবাদকর্মীদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেছি।

তবে আমাদের আত্মতুষ্টির অবকাশ নেই। আমাদের সীমাবদ্ধতা আছে, সামনে পথ অনেক দীর্ঘ। জাতীয় ও আন্তর্জাতিক মানের সাংবাদিকতা আমাদের লক্ষ্য, যার জন্য প্রয়োজন নিষ্ঠা, আধুনিক প্রযুক্তি এবং পাঠকের নিরবচ্ছিন্ন আস্থা। সেই সাথে প্রয়োজন পাঠকদের গঠনমূলক সমালোচনা, যা আমাদের ভুলত্রুটি চিহ্নিত করতে, সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এবং আরও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনমুখী সংবাদমাধ্যম হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।।

এক বছর ছিল পথচলার সূচনাকাল, গন্তব্য বহুদূর। আমাদের অঙ্গীকার—সত্যের সঙ্গে থাকব, মানুষের পাশে দাঁড়াব, অন্যায়ের বিরুদ্ধে কথা বলব। ইনশাআল্লাহ, আগামী দিনে আরও দায়িত্বশীল ও জনমুখী সংবাদমাধ্যম হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।

সত্যের পক্ষে, মানুষের পাশে—‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’।

আশরাফ ইকবাল
সম্পাদক ও প্রকাশক

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর