1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
টঙ্গীবাড়িতে বিএনপি প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

টঙ্গীবাড়িতে বিএনপি প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পঠিত
টঙ্গীবাড়িতে বিএনপি প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

অনিক শেখ
টঙ্গীবাড়ি উপজেলায় বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী প্রচারণার ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কাঠাদিয়াুশিমুলিয়া ইউনিয়নের লাখারন এলাকায় বিএনপির একটি ক্লাবের সামনে সাঁটানো একাধিক ব্যানার ও ফেস্টুন ছেঁড়া অবস্থায় রয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জু২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের প্রচারণার অংশ হিসেবে এসব ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছিল।
দলীয় নেতাদের অভিযোগ, রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এগুলো ছিঁড়ে ফেলে।
কাঠাদিয়াুশিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান শিকদার জানান, সোমবার ভোরে ফজরের নামাজের পর তিনি ঘটনাটি জানতে পারেন। তাঁর দাবি, রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। বিষয়টি তিনি প্রশাসনকে অবহিত করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলের ছবি পাঠাতে বলেছেন। তিনি ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন বেপারী বলেন, পরিকল্পিতভাবে তাঁদের ক্লাবের সামনে সাঁটানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, এক বিএনপি নেতা তাঁকে ফোনে বিষয়টি জানিয়েছেন। তিনি বর্তমানে একটি মিটিংয়ে রয়েছেন। মিটিং শেষে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর