1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও তাজা কার্তুজ উদ্ধার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নাম্বার পিলারের কাছে গোসল করতে নেমে ঢাকার ২ পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত টঙ্গীবাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তথ্য দিচ্ছে না কৃষি কর্মকর্তা সিরাজদিখানে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১০৮টি চায়না দুয়ারি জাল জব্দ, পরে ধ্বংস দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম সিরাজদিখানে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শ্রীনগরে সড়কে ঝরল ৩ প্রাণ, ঘটনাস্থলে পুলিশ সুপার লৌহজংয়ে সংসদ সদস্যের নেতৃত্বে মা ইলিশ রক্ষার অভিযানে ৮ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্টেশনে শব্দদূষণ চরমে বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি ঘোষণা সিরাজদিখানে পুলিশের মাদকবিরোধী  অভিযানে ২০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার

লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও তাজা কার্তুজ উদ্ধার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও তাজা কার্তুজ উদ্ধার

আবু নাসের খান লিমন ।। 

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উপজেলার মৌছা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি অনাবাদি বালুর মাঠে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসআরবি-১০-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) লিজা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তবে উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর