1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
টঙ্গিবাড়ীতে নদী ভাঙ্গন পরিদর্শনে বিএনপির  যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

টঙ্গিবাড়ীতে নদী ভাঙ্গন পরিদর্শনে বিএনপির  যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ

রাসেল শেখ
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
টঙ্গিবাড়ীতে নদী ভাঙ্গন পরিদর্শনে বিএনপির
যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পদ্মা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ। শনিবার (২৩ আগষ্ট ) বিকালে তিনি উপজেলার বিভিন্ন ভাঙ্গন কবলিত বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন।
এ সময় স্থানীয় এলাকাবাসী তাদের দুর্দশার কথা তুলে ধরে জানান, প্রতিদিন নদী গিলে খাচ্ছে তাদের ঘরবাড়ি, ফসলি জমি ও জীবন-জীবিকা। অনেক পরিবার ইতোমধ্যেই গৃহহীন হয়ে পড়েছে।
আব্দুল সালাম আজাদ বলেন, “নদী ভাঙ্গন এই অঞ্চলের মানুষের জন্য দীর্ঘদিনের দুর্ভোগ।বিগত সরকারের উদাসীনতার কারণে আজ ভাঙ্গনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে, অথচ জনগণের পাশে দাঁড়ানোর মতো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের দুঃখ-দুর্দশার সময় পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।ভাঙ্গনরোধে জরুরি ভিত্তিতে কার্যকর প্রকল্প গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি রিপন মল্লিক,দিঘিরপাড়ের সাবেক সভাপতি শামীন মোল্লা সহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। তারা সবাই নদী ভাঙ্গন মোকাবিলায় স্থায়ী সমাধানের জন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর