
জুলাই সনদ ও নির্বাচনী সংস্কারের দাবিতে টংগিবাড়ীতে জামায়াতের বিক্ষোভ
বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাড়ে ১০টায় টংগিবাড়ী মডেল মসজিদ চত্বরে নির্বাচন, গণহত্যার বিচার ও রাজনৈতিক দল নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।
এতে প্রধান দাবিগুলোর মধ্যে ছিল জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, উভয় কক্ষে PR পদ্ধতিতে নির্বাচন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার সম্পন্ন করা এবং জাতীয় পাটি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।
টংগিবাড়ী উপজেলা জামায়াত আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (টংগিবাড়ী–লৌহজং) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আগের পদ্ধতিতে নির্বাচন করার মতো পরিবেশ নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জামায়াতের উত্থাপিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই।
এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা এম এ বারী, জেলা এডুকেশন সোসাইটির সভাপতি মাওলানা হেমায়েতউদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ ইকবাল হোসাইনসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।