1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
নদীর ঢেউয়ে ভেসে গেল ক্লান্তি—টংগিবাড়ীর সাংবাদিকদের নৌভ্রমণ উৎসব - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

নদীর ঢেউয়ে ভেসে গেল ক্লান্তি—টংগিবাড়ীর সাংবাদিকদের নৌভ্রমণ উৎসব

আমিরুল ইসলাম মামুন, টংগিবাড়ী
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

নদীর ঢেউয়ে ভেসে গেল ক্লান্তি—টংগিবাড়ীর সাংবাদিকদের নৌভ্রমণ উৎসব

মুন্সীগঞ্জের টংগিবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা ও জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার হাসাইল ঘাট থেকে ট্রলারযাত্রা শুরু হয়। প্রথম গন্তব্য ছিল শরীয়তপুরের জাজিরা ইউনিয়নের চিডারচর। সেখানে সাংবাদিকরা পদ্মা নদীর মনোরম সৌন্দর্য উপভোগ করেন।

দুপুর ২টায় হাসাইল নগরজোয়ার এলাকায় জেলা ও উপজেলার সাংবাদিকদের দুই দলে ভাগ করে বন্ধুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষে নদীতে গোসল ও মধ্যাহ্নভোজের পর সবাই যান নওপাড়া কাশবন টিলায়। সেখানকার মনোরম প্রাকৃতিক পরিবেশে সাংবাদিকরা একসঙ্গে ছবি তুলে আনন্দঘন মুহূর্তগুলো স্মৃতিবন্দী করেন।

বিকেল ৫টার দিকে দিঘিরপাড় ট্রলার ঘাটে চা পানের বিরতি শেষে সন্ধ্যা ৬টায় হাসাইল ঘাটে পৌঁছে নৌভ্রমণের সমাপ্তি ঘটে।

ভ্রমণ চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়। সংগীতশিল্পী পার্থ সারথি রায় ও লালচান দাসের কণ্ঠে নদীর ঢেউয়ের সঙ্গে মিশে যায় আনন্দের সুর।

নৌভ্রমণে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ ই হাসান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, টংগিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক রনি শেখ, সাবেক সভাপতি অ্যাডভোকেট বি. এম. শামীমসহ জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকরা।

সাংবাদিকদের এই ভ্রমণ ছিল বন্ধুত্ব, আনন্দ ও পেশাগত ঐক্যের এক উজ্জ্বল দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর