মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। রবিবার বিকালে উপজেলার টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি। এতে অংশ গ্রহণ করেন, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি সামসুদ্দিন তুহিন, মাসুম হাসান আফিফ, সহ-সাধারণ সম্পাদক শেখ মো. সোহাগ, মো. নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ অনিক শেখ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক তুহিন হত্যার নেপথ্যের নরপিশাচদের দ্রুতত আইনের আওতায় আনতে হবে। আর এক মুহূর্ত দেরি হলে দেশজুড়ে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, স্বাধীন সাংবাদিকতা ও জনস্বার্থ রক্ষায় কোনো রক্তই বৃথা যাবে না।
ফটো ক্যাপশণ: টঙ্গীবাড়ী প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা।