
টঙ্গিবাড়ীতে শিশু ধর্ষণ,ধর্ষক আটক
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে ললিপপ’ খাওয়ানোর কথা বলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে৷টঙ্গিবাড়ী থানা পুলিশ ধর্ষক শহীদ শেখ (৪৫) কে গ্রেফতার করেছে।অভিযুক্ত শহীদ উপজেলার চাষি বালিগাঁও গ্রামের মৃত জলিল শেখের ছেলে।
টঙ্গিবাড়ী থানার পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে,গতকাল রবিবার (১২অক্টোবর) দুপুরে লম্পট শহীদ ওই শিশুকে ললিপপ’র লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।পরে মেয়েটির মা আশেপাশে খোঁজে। একপর্যায়ে প্রতিবেশি শহীদের ঘরে মেয়েকে দেখতে পায়।তখন মেয়ের হাটা চলায় সন্দেহ হলে শহীদকে মেয়েটির মা জিজ্ঞেস করে আমার মেয়ে হাটতে পারছেনা কেনো? তখন শহীদ বলে খাট থেকে পরে পায়ে ব্যথা পাইছে। এরপর মেয়েকে বাড়িতে নিয়ে গেলে মেয়ে ঘনঘন টয়লেটে গেলে মেয়ের মায়ের সন্দেহ হয়।পরে মেয়েটি ঘটনাটির বিস্তারিত তার মাকে জানায়।
এসময় মেয়ের মা অন্যান্য প্রতিবেশীরা ধর্ষক শহীদকে খোঁজতল্লাশি করতে থাকে।পরে লৌহজং দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধর্ষককে স্থানীয় জনতা আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে। ধর্ষিত শিশুটিকে চিকিৎসার জন্য টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে টঙ্গিবাড়ি থানার সেকেন্ড অফিসার মো: রবিউল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথেই গিয়ে অভিযুক্ত শহীদকে আটক করা হয়।ডাক্তারি পরিক্ষা নিরিক্ষায় ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। আজকে সোমবার (১৩অক্টোবর) ধর্ষককে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।