1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
আন্তর্জাতিক নাট্য উৎসবে নেপালে আলো ছড়াল হিরণ কিরণ থিয়েটার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নাট্য উৎসবে নেপালে আলো ছড়াল হিরণ কিরণ থিয়েটার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক :

নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নাট্য উৎসব লালাবালা ২০২৫। এবারের আয়োজনে অংশ নেয় ১২টি দেশ—সাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, ব্রাজিল, লাটভিয়া, ইরান, জাপান, থাইল্যান্ড, স্লোভাকিয়া ও চেকোস্লোভাকিয়া।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করে হিরণ কিরণ থিয়েটার। সোমবার সকালে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রঙিন শোভাযাত্রায় অংশ নেয় অংশগ্রহণকারী দলগুলোর সদস্য, স্থানীয় শিক্ষার্থী এবং নেপালের নানা শ্রেণি-পেশার মানুষ। উদ্বোধনের পর প্রত্যেক দেশের জাতীয় সংগীত বাজিয়ে সব দলকে শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রথম দিনের প্রথম প্রদর্শনীতে মঞ্চস্থ হয় হিরণ কিরণ থিয়েটারের নাটক ‘মৃত্তিকার ফুল’। নাটকটির প্রথম প্রদর্শনী হয় দুপুর ১টায় নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীর আলম ঢালী, মিউজিক পরিচালনায় ছিলেন শামসুল হুদা হিটু। এতে অভিনয় করেন তাছফিহা আমিন মালিহা তন্নি এবং পার্শ্বচরিত্রে ছিলেন মুকুল রানি সাহা।

প্রদর্শন শেষে দর্শকদের প্রশংসায় ভাসে দলটি। আয়োজকদের বিশেষ অনুরোধে নাটকটি সন্ধ্যায় পুনরায় মঞ্চস্থ করা হয়। উৎসবের প্রধান আয়োজক তানকা চাওয়াল বলেন, “হিরণ কিরণ থিয়েটারের অসামান্য প্রদর্শন নেপালবাসীর মন জয় করেছে।”

ইম্পেরিয়াল ওয়ার্ল্ড স্কুলের প্রিন্সিপাল জুনিতা ককরি বলেন, “আমি বাকরুদ্ধ হয়ে গেছি নাটকটি দেখে। এখনো মনে হয় আমি সেই নাটকের মধ্যেই আছি। এক কথায় অসাধারণ!”

বাংলাদেশি নাট্যদলটির এই সাফল্যে নেপালজুড়ে প্রশংসার ঢেউ উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাট্যচর্চায় এটি নিঃসন্দেহে এক গর্বের অর্জন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর