
স্টাফ রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাহিত্য সেলের কমিটি পূর্ণাঙ্গকরণ, ভবিষ্যৎ কর্মসূচি ও সার্বিক সাংগঠনিক বিষয়াদি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইবরাহীম নিরবেন নেতৃত্বে আলোচনা সভায় কেন্দ্রীয় সাহিত্য সেলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত থেকে কমিটির কাঠামো, কার্যপরিকল্পনা এবং সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক আন্দোলনকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সাহিত্য ও চিন্তাচর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি শক্তিশালী সাহিত্য সেল আন্দোলনকে আরও সুসংহত করবে।
সভা শেষে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়