
সিরাজদিখান প্রতিনিধি :
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত এডহক কমিটির সভাপতি ও সদস্য বৃন্দের
অভ্যর্থনা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও প্রধান শিক্ষকের পক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত এডহক কমিটির সভাপতি মোঃ ফারুক উল আলম (বি কম),শিক্ষক প্রতিনিধি অশোক দত্ত,অভিভাবক সদস্য মোঃ তরিকুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপি’র ১নং যুগ্ম সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদার,কোলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস আলী, শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুল হক মনু কাজী, সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সিনিয়র যুগ্ন-আহবায়ক দেলোয়ার হোসেন,যুগ্ম আহবায়ক কে এম ইকবাল মাহমুদ,সদস্য পারভেজ মাহমুদ, ইজুর রহমান সহ রাজনৈতিক কর্মী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক বিন্দু উপস্থিত ছিলেন।
বক্তারা নবগঠিত কমিটির প্রতি তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের মাধ্যমে একটি শিক্ষাবান্ধব ও ঐক্যবদ্ধ পরিবেশে বিদ্যালয়ের অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।