1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব শীর্ষক সেমিনার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জে দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব শীর্ষক সেমিনার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পঠিত
মুন্সিগঞ্জে দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব শীর্ষক সেমিনার

মুন্সিগঞ্জে দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব শীর্ষক সেমিনার

শফিকুল ইসলাম

মুন্সিগঞ্জে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও গুরুত্ব শীর্ষক এক তাৎপর্যপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ৩ মার্চ (১৩ রমজান) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা যাকাত কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।

​সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন মুন্সিগঞ্জের উপপরিচালক মো. সাহাবুদ্দীন এবং মুন্সিগঞ্জ সদর জামে মসজিদের পেশ ইমাম আবরারুল হক হাতেমী। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা ইসলামিক নেতৃবৃন্দ এই আলোচনায় অংশ নেন।

​সেমিনারে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে যাকাতের গুরুত্ব বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়। বক্তারা উল্লেখ করেন যে, যাকাত কেবল একটি ফরজ ইবাদত নয়, বরং এটি মানুষের আত্মিক ও অর্থনৈতিক মুক্তির অন্যতম পথ। এই ফরজ বিধানটি সঠিকভাবে পালনের মাধ্যমে সমাজের সম্পদ ও আয় বৈষম্য হ্রাস করা সম্ভব। সেমিনারে ‘যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২৩’ অনুযায়ী গঠিত যাকাত বোর্ডের কার্যক্রম এবং যাকাত ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের কার্যকারিতা নিয়েও আলোচনা করা হয়।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, যাকাত আদায়ের মাধ্যমে ব্যক্তির আত্মমর্যাদা রক্ষা পায় এবং মানবিক দায়িত্ব পালিত হয়। তিনি সমাজের সামর্থ্যবানদের যথাযথ নিয়ম মেনে যাকাত আদায়ের মাধ্যমে পবিত্র এই ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর