মো. শফিকুল ইসলাম
মুন্সিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জনাব মোফাজ্জল হোসেন সরকারের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক আবেগঘন পরিবেশে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম। বিদায় বেলায় বিদায়ী অতিথির হাতে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন পুলিশ সুপার। এ সময় তিনি বিদায়ী কর্মকর্তার কর্মনিষ্ঠার প্রশংসা করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব কামরান হোসেন এবং শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার জনাব লিজা আক্তারসহ মুন্সিগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। সহকর্মীরা বিদায়ী কর্মকর্তার পেশাদারিত্বের স্মৃতি চারণ করে তাঁকে আন্তরিক বিদায় সম্ভাষণ জানান।