জুলাই শহিদ দিবস উপলক্ষে সিরাজদিখানে আলোচনা সভা অনুষ্ঠিত
সিজান খান
জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা ঘোষ।
সভায় জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, শহিদদের আত্মদান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আলাউদ্দিন, শহীদ মোস্তফা জামান সমুদ্র এর মা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী,যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা কবির হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: আসিফ উল্লাহ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা,এনসিপির প্রতিনিধি রাতুল হাসান শান্ত, মো: জুয়েল, রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।