
জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
স্টার রিপোর্টার
মুন্সিগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে |
গতকাল (বুধবার) সকালে মুন্সিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে| প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে তা পরিদর্শন করেন মুন্সিগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম (পিপিএম)|প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ এবং সহকারী প্যারেড কমান্ডার ছিলেন আর.আই, মুন্সীগঞ্জ জেলা| পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন| তিনি শৃঙ্খলা, টার্ন আউট, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, প্যারেড কমান্ড, ¯^াস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন| পাশাপাশি জনসাধারণের সাথে উত্তম আচরণ, পেশাদারিত্ব, নিরপেক্ষতা, ¯^চ্ছতা, সততা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের ওপর জোর দেন|
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ কামরান হোসেন, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) জনাব আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিন, সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইউনিট ইনচার্জরা| এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা প্যারেডে অংশগ্রহণ করেন|