
সিরাজদিখান প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যাচার, ষড়যন্ত্রমূলক অপপ্রচার এবং রাজনৈতিক হয়রানির প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে গোয়ালবাড়ি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
সহস্রাধিক নেতাকর্মী নিয়ে আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মমিন আলী।
পথসভায় তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। আমরা সারা বাংলাদেশের বিএনপি এখন ঐক্যবদ্ধ কোন ষড়যন্ত্র করেই আমাদের কিছু করতে পারবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বি এন পির সাবেক সদস্য সচিব হাজী আলী আনসার মোল্লা,সিরাজদিখান উপজেলা বি এন পির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,জেলা বি এন পির সাবেক আহবায়ক সদস্য দেলোয়ার ভূইয়া, সিরাজদিখান উপজেলা বি এন পির সাবেক সহ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, শিলা কামাল, মো. জাহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুল হক খান, শাহ আলম খান, শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মমিনুল আলম খান, সহ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ ,হামিদুর রহমান, সহ সাধারণ সম্পাদক আবু কালাম,ইছাপুরা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, কোলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু তাহের খান, বয়রাগাদী ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি মোজাম্মেল হাওলাদার , বি এন পি নেতা পিয়ার আলী মোল্লা, সালাম, দেলোয়ার চাকলাদার, সেন্টু মিয়া, জে আই চৌধুরী লিটন, ওমর ফারুক রিগ্যান, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন,এড. ফিরোজ আলম, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, শ্রীনগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য হাসান আহমেদ, থানা যুবদল নেতা কামালগাজী, কোবির হোসেন, কুরবান আলী, নাসির হোসেন, ইসমাইল হোসেন, ইমু, রহমত, শাহ আলম, সুমন ভূঁইয়া, বাবুল, আরিফ মোড়ল, মামুন শেখ,সাবেক ছাত্রদল নেতা ওয়াসিম, রাসেল, জাহাংির, রনি চোকদার, রাকিব মোল্লা,ফয়সাল আহমেদ, খান বাবু, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিক, উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক রিয়াদ মোল্লা, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি লিমন মোড়ল, সিরাজদিখান উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক বাদশা মিয়াসহ শ্রীনগর এবং সিরাজদিখান উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী।